ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রুশ আগ্রাসনে ইউক্রেনে ১৮ সাংবাদিক নিহত

    রুশ আগ্রাসনে ইউক্রেনে ১৮ সাংবাদিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রুশ আগ্রাসনে এ পর্যন্ত ১৮ সাংবাদিক নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ছাড়া আরও তিনজন সাংবাদিক নিখোঁজ আছেন। অপহরণ করা হয়েছে ৮ সাংবাদিককে, এদের মধ্যে ৪ নারী সাংবাদিকও রয়েছেন। খবর আনাদোলুর।

    ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত হতাহত সাংবাদিকদের এ পরিসংখ্যান দেওয়া হয়।

    ইউক্রেনে গণমাধ্যম নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব ম্যাস ইনফমেশন (আইএমআই) জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসনের প্রথম মাসেই সাংবাদিক ও গণমাধ্যমের ওপর ১৪৮ বার হামলা চালিয়েছে।

    ইউক্রেনের আটটি অঞ্চলে ১০টি টিভি টাওয়ারসহ রেডিও সম্প্রচার দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া ৭০টি আঞ্চলিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।


    রুশ বাহিনী গত মাসে স্কাই নিউজ টিমের একটি গাড়িতে হামলা চালায়। সাংবাদিকদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় প্রাণে বেঁচে গেলেও অনেকে গুরুতর আহত হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ