ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সরকারি বেতন নেন না জাম্বিয়ার প্রেসিডেন্ট!

    সরকারি বেতন নেন না জাম্বিয়ার প্রেসিডেন্ট!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাম্বিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট দেশটির বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলেমা। ক্ষমতা গ্রহণের পর থেকেই বেতন নেন না তিনি। তার আট মাস ধরে বেতন না নেওয়ার বিষয়টি জানতেন না খোদ দেশটির নাগরিকরাও। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।

    রাষ্ট্রপতির বেতন ও ভাতার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, জনসাধারণের সেবা করার স্বার্থে বেতন বাতিল করেছেন হিচিলেমা। এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট হিচিলেমা বলেন, আমার জন্য অনুপ্রেরণামূলক নয় যে সরকারি অফিস থেকে বেতন নেওয়া। 

    দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর লিভিংস্টনে সাংবাদিকদের তিনি বলেন, বেতনের বিষয়টি কোনো ঘটনাই না। কারণ বেতন আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে না। তার মানে এই নয় যে সরকার আমাকে বেতন দিতে চায় না। হিচিলেমা বলেন, বেতনের দিকে আমার কোনো মনোযোগ নেই। আমার প্রধান লক্ষ্য হলো দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন।

    ৫৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট একজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী। ১৫ বছর বিরোধীদলে থাকার পর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্ষমতাসীন এডগার লুঙ্গুকে ১০ লাখের বেশি ভোটে পরাজিত করেন তিনি। ২০১৫ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন ৬৪ বছর বয়সী লুঙ্গু। গত বছরের আগস্টে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন হাকাইন্ডে হিচিলেমা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ