ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইরানের পরমাণু জ্বালানি ও প্রযুক্তি খাতে বিশাল বিনিয়োগ ঘোষণা

    ইরানের পরমাণু জ্বালানি ও প্রযুক্তি খাতে বিশাল বিনিয়োগ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশের পরমাণু জ্বালানি ও প্রযুক্তি খাতে আগামী ১৫ বছরে কমপক্ষে ৫  হাজার কোটি ডলারের পুঁজি বিনিয়োগ হবে। তিনি ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে এ ভবিষ্যদ্বাণী করেন।

    আগামী শনিবার (৯ এপ্রিল) ইরানের ১৬তম জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হবে।

    ২০০৬ সালের এই দিনে ইরানের বিজ্ঞানীরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হন। ওই খবর প্রচারিত হওয়ার পর ইরানের সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক সর্বোচ্চ পরিষদ ৯ এপ্রিলকে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করে।

    মোহাম্মাদ ইসলামি এ সম্পর্কে বলেছেন, দেশের জনগণ যাতে তাদের জীবনে পরমাণু প্রযুক্তির সুফল ভোগ করতে পারে সে লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। শিগগিরই ইরানে ১০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দেয়া হবে বলেও জানান ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ