ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাপান

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাপান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনাভাইরাস সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করেছে জাপান। এরইমধ্যে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১০৬টি দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে দেশটি। কোভিড-১৯ সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শুক্রবার (৮ এপ্রিল) থেকে সহজ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার।

বুধবার (৬ এপ্রিল) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হালনাগাদ তথ্যে জানায়, শুক্রবার থেকে ১০৬টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের এখনও জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশির ভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। যদিও পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে অন্যান্য অনেক উন্নত দেশ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন