ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন
  • বরিশালের অলিগলি-মূলসড়ক : কোথাও নেই লকডাউনের প্রভাব

    বরিশালের অলিগলি-মূলসড়ক : কোথাও নেই লকডাউনের প্রভাব
    লকডাউন উপেক্ষা করে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জমায়েত। ছবি : মতবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের কোথাও লকডাউনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। শুধু মাত্র সীমিত গণপরিবহন চলাচল ছাড়া সবকিছুই ছিল অনেকটা স্বাভাবিক।


    তবে যানজট ছিল কম। অন্যদিকে মহানগরীর অলিগলিগুলো যেন ছিল আরও জমজমাট। সেখানে ইচ্ছেমতো লোকজন ঘোরাফেরা করছে। নিত্যপণ্যের দোকান ছাড়াও সব ধরনের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। যদিও সন্ধ্যার সাথে সাথে বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট। তবে তা ছিল কেবল বাণিজ্যিক এবং ব্যস্ত এলাকা কেন্দ্রিক। 


    ছিল মাস্ক ছাড়া চলাচল। ভিড় দেখা গেছে বিনোদন স্পটগুলোতেও। চায়ের দোকানগুলোতে আড্ডা ছিল জমজমাট।
    তবে রাতে কিছুটা হলেও লকডাউনের প্রভাব দেখা গেছে। অন্যদিকে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচার গাড়ির নির্দেশনায় সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায় অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। 

    সোমবার (৫ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৬টায় লকডাউনের শুরু থেকেই গণপরিবহন ছিল সীমিত। তবে প্রাইভেটকার, অটোরিকশা, সিএনজি ও রিকশা চলেছে রাস্তায়। আর মোটরসাইকেল চলেছে অবাধে।


    এদিকে অফিসচলাকালীন যানজট ছিল কোথাও কোথও। বাজারগুলোত্রেও ছিল বেশ ভিড়। এসময় আইন-শৃঙ্খলাবাহিনীর তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ