ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২
  • চাঁপাইনবাবগঞ্জে  ৪’শ বোতল ফেন্সিডিলসহ একজন আটক 

    চাঁপাইনবাবগঞ্জে  ৪’শ বোতল ফেন্সিডিলসহ একজন আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে সুড়ঙ্গ থেকে ৪’শ বোতল ফেন্সিডিলসহ মো. সারওয়ার্দি ওরফে সাহু (৪৫) নামে একজনকে আটক করেছে।

    বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের এলাকায় আটককৃত ব্যক্তির বাড়ির আঙ্গিনার সুড়ঙ্গ পথ হতে এ ফেন্সিডিলগুলো উদ্ধার করে। আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। 

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল  বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের সারওয়ার্দি ওরফে সাহুর বসত বাড়ীতে অভিযান চালিয়ে আঙ্গিনার বড় সুড়ঙ্গ পথ হতে ফেন্সিডিল উদ্ধার করে এবং উক্ত ব্যক্তিকে আটক করে।

    সে দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে আমদানীকৃত নিষিদ্ধ ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে তার বসত বাড়ীতে বিশেষ কায়দায় তৈরীকৃত সুড়ঙ্গের ভিতর রক্ষিত রেখে হিসেবে বিক্রয় করত।  এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ