ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • কলাপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, নানা গ্রেফতার

    কলাপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, নানা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে (১২) বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে তার চাচাতো নানা আফজাল খানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কিশোরীর মায়ের করা মামলায় (নারী ও শিশু নির্যাতন দমন আইন) রাতেই কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

    কলাপাড়া থানার পরিদের্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে ওই কিশোরী তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের কারণে ভাই-বোনসহ মাকে নিয়ে নানা বাড়িতে থাকত। সাত মাস আগে ওই কিশোরীকে তার চাচাতো নানী নিজ বাসায় নিয়ে যায় লালন পালনের জন্য।

    কিছুদিন পর ওই কিশোরী বাড়িতে আসলে তার শারীরিক পরিবর্তন দেখে ঘটনা জানতে পারেন আপন নানী। ওই কিশোরী জানায়, নানীর অনুপস্থিতিতে তাকে প্রায় সময় মুখ চেপে ধর্ষণ করত নানা আফজাল খান। একথা কাউকে না বলার জন্য ভয় দেখানো হয়েছে। ভয়ে সে কাউকে বিষয়টি জানায়নি।


    গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। কয়েকদিন আগে প্রতিবন্ধী ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি এলাকার লোকজন জেনে যায়। বাধ্য হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করে কিশোরীর মা। পুলিশ জানায়, ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ