ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২
  • নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ৯ দোকান  

    নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ৯ দোকান  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা দাবি করেন,এ অগ্নিকান্ডে তাদের ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মুকবুল চৌধুরী হাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    মুকবুল চৌধুরী হাট বাজারের ব্যবসায়ী জি এম মুজাহিদ হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে মুকবুল চৌধুরী হাট বাজারের কোহিনুর জুয়েলার্সে আগুন লেগে যায়। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ৯টি দোকান পুড়ে যায়।

    পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে, ফল বিতান ১টি, মুদি দোকান ২টি, সাইকেল গেরেজ দুটি, কম্পিউটার দোকান ১টি, মিষ্টি দোকান ১টি, সিমেন্ট দোকান ১টি, কনফেকশনারী দোকান ১টি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার ম্যান মো.নেওয়ামত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানানো হবে।    


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ