ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হজের সুযোগ পাবেন ১০ লাখ মুসল্লি

    হজের সুযোগ পাবেন ১০ লাখ মুসল্লি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ বছর সৌদি নাগরিকসহ বিশ্বের ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি হজের সুযোগ পাবেন। শনিবার (৯ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষের দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

    বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে গত দুই বছর শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত মাত্র কয়েক হাজার মুসলমান হজের সুযোগ পেয়েছিলেন। তবে, এ বছর করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের সুযোগ পাচ্ছেন।

    সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর শুধুমাত্র তারাই হজের সুযোগ পাবেন, যাদের বয়স ৬৫ বছরের নিচে এবং যারা করোনার সব কয়টি ডোজ সম্পূর্ণ করেছেন।

    সৌদি মন্ত্রণালয়ের ওই ঘোষণায় আরও বলা হয়, সরকারের কাছে হজযাত্রীদের নিরাপত্তা এবং সেই সঙ্গে নবীর মসজিদে দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বিশ্বব্যাপী সর্বাধিক সংখ্যক মুসলমান যাতে হজ করতে পারেন এবং নবী (সা.) রওজা মোবারক দর্শন করতে পারেন তাও নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

    ঘোষণায় উল্লেখ করা হয়েছে বিদেশ থেকে আগতদের সৌদি আরবে রওনা হওয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টের মাধ্যমে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করতে হবে।

    হজ হল ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি। প্রাপ্ত বয়সের সব সামর্থ্যবান এবং সুস্থ মুসলমানের জন্য জীবনে কমপক্ষে একবার হজ পালন করা ফরজ (আবশ্যিক)।

    বিশ্বে করোনা ভাইরাসের আবির্ভাবের আগে, প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজের জন্য সৌদি আরবে ভ্রমণ করতেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ