ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হাফিজ সাঈদের ৩১ বছর জেল

    হাফিজ সাঈদের ৩১ বছর জেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লশকর-ই-তাইয়েবার (এলইটি) প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে সন্ত্রাসবাদে অর্থায়নের দুটি মামলায় ৩১ বছর কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ২০০৮ সালে মুম্বাই হামলার জন্য এ লশকর-ই-তাইয়েবাকে দায়ী করে থাকে ভারত ও যুক্তরাষ্ট্র। ৭ এপ্রিল এ সাজা দেন আদালত।

    আদালতের তথ্যে দেখা যায়, এ দুই মামলায় সাঈদ দোষী সাব্যস্ত হয়েছেন। সাঈদের আইনজীবী নাসিরুদ্দিন নায়য়ার বলেন, সাম্প্রতিক সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন সাঈদ।

    সর্বশেষ ২০১৯ সালে গ্রেপ্তার হন সাঈদ। এর আগে দশকজুড়ে সাঈদকে বেশ কয়েকবার গ্রেপ্তার করার পর আবার ছেড়েও দেওয়া হয়েছিল। মুম্বাই হামলাসহ সশস্ত্র অভিযানে নিজের সংশ্লিষ্টতার কথা বারবার অস্বীকার করেছেন তিনি।

    সন্ত্রাসবাদে অর্থায়নের একটি মামলায় ২০২০ সালে দোষী সাব্যস্ত হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখন তিনি সে সাজা ভোগ করছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ