ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পাকিস্তানে আমদানি করা সরকার মানব না: ইমরান খান

    পাকিস্তানে আমদানি করা সরকার মানব না: ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা নাটকীয়তার পর পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ শনিবার অধিবেশন বসছে।

    আদালতের এই অনাস্থা ভোটের আগে শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। দীর্ঘ টেলিভিশন ভাষণে তিনি নিম্নকক্ষ জাতীয় পরিষদ পুনর্বহাল এবং অনাস্থা প্রস্তাব বাতিল খারিজ করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন। সেইসঙ্গে বিদেশ থেকে আমদানি করা কোনও সরকার মানবেন না বলেও ঘোষণা দিয়েছেন।

    শুক্রবারের ভাষণে ইমরান খান বলেন, “বহির্বিশ্বের হস্তক্ষেপের দাবি নিয়ে তদন্ত করেনি সুপ্রিম কোর্ট, এই রায় নিয়ে আমি পুরোপুরি হতাশ। জাতীয় পরিষদ পুনরুদ্ধারের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করলেও এই রায়ে আমি দুঃখিত।”

    বিদেশি শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি যদি সরকার পতনের বিদেশি প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ না করেন তবে আপনি আপনার ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলবেন।”

    পাকিস্তানে আমদানি করা সরকার মেনে না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই তারকা ক্রিকেটার আগামীকাল রবিবার এশার নামাজের পর সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ