ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • 'প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ'

    'প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডারবান টেস্ট জয়ের নায়ক বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ। পোর্ট এলিজাবেথে স্পিনার মহারাজ বনে যান ব্যাটার। টাইগার বোলারদের ব্যাট হাতে শাসন করে তুলে নেন ক্যারিয়ার সেরা ৮৪ রানের ইনিংস। মহারাজসহ আরও তিন প্রোটিয়া ব্যাটারের হাফসেঞ্চুরিতে ৪৫৩ রান করে দক্ষিণ আফ্রিকা। 

    সাউথ আফ্রিকার করা ৪৫৩ রানের পাহাড় টপকাতে চাপা পড়া বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ১৩৯ রান করতে পেরেছে। এর আগে ১২২ রান তুলতেই ৫ উইকেট হারায় টাইগাররা। শেষ পর্যন্ত ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে টাইগাররা। মুশফিকুর রহিম ৫৫ বলে ৩০ রান নিয়ে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে রয়েছেন ইয়াসির আলি রাব্বি। তিনি করেছেন ৮ রান।

    দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ মনে করেন, বাংলাদেশ এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। বাংলাদেশ চলমান সিরিজে যেমন খেলবে বলে ধারণা করেছিলেন প্রোটিয়া ক্রিকেটাররা, মহারাজের কাছে টাইগারদের পারফরম্যান্স এর চেয়েও ভালো মনে হয়েছে।

    তিনি বলেন, বাংলাদেশ এখন আগের চেয়েও কঠিন প্রতিপক্ষ। ওয়ানডে সিরিজে তা আমরা দেখেছি। তারা আগের চেয়ে কঠিন, ওয়ানডে সিরিজে তা প্রমাণ করেছে। তবে টেস্ট ক্রিকেট অবশ্য আরেকটু কঠিন। আমরা তাদের যেমন আগে দেখেছি এবার তারা তারচেয়েও শক্তিশালী। তাদের মধ্যে একাগ্রতা আছে। তাদের এখন অনেক ভালো কয়েকজন ফাস্ট বোলার আছে। আমরা তাদের যেমন প্রতিপক্ষ হিসেবে জানি এখন তারা এর চেয়েও বেশি শক্তিশালী প্রতিপক্ষ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ