ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল সোমবার পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। এ জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের নমিনেশন পেপার আজ রোববার স্থানীয় সময় বেলা ১১টার মধ্যে দাখিল করতে বলেছেন ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিক।

    পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে পরাজিত হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। এর মধ্য দিয়ে পতন হয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারেরও। এ জন্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হচ্ছে। 

    এই প্রথম দেশটির কোনো প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন। এর আগে ১৯৮৯ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলা হয়েছিল। তবে উভয়েই সেই ভোটে জিতে ক্ষমতায় টিকে গিয়েছিলেন।

    অনাস্থা ভোটের ফল ঘোষণার পর বিরোধী দলের নেতারা বিজয়ী বক্তৃতা দেন। প্রধানমন্ত্রী পদে জাতীয় পরিষদে বিরোধীদলীয় জোটের প্রার্থী ও পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ তার বক্তৃতায় বলেন, আমরা জাতির ক্ষত সারিয়ে তুলতে চাই। আমরা কোনো প্রতিশোধ নেব না। কোনো নিরপরাধ মানুষকে জেলে পাঠানো হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। বিচার বিভাগের প্রতি আমাদের সম্মান একইরকম বহাল থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ