ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবেন ইমরান খান

    দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবেন ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনাস্থা ভোটে ইমরান খানের পরাজয়ের রাতে অনেক পিটিআই নেতাই সংসদ ছেড়ে বেরিয়ে গেছেন। তবে নিঃসঙ্গ কণ্ঠস্বর হয়ে সংসদে ছিলেন পিটিআই নেতা আলি মুহাম্মদ খান। ইমরান খানের সমর্থনে আলি সংসদে বলেন, ‘তার সরকার আত্মত্যাগ করেছে কিন্তু দাসত্ব মেনে নেয়নি।’ 

    ইমরান খান আবারও সংসদে দাপটের সাথে ফিরবে উল্লেখ করেও আলি মুহাম্মদ খান বলেন, ‘আল্লাহর ইচ্ছায় ইমরান খান ফিরবেন, তিনি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবেন।’

    তিনি আরও বলেন, ‘ইমরান খান মুসলিম ব্লক নিয়ে কথা বলে, এটা তার পাপ। ইমরান খান স্বাধীন পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেন, এটা তার পাপ। রাশিয়া একটা অজুহাত, সবসময় আসল টার্গেট ছিল ইমরান খান।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ