ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে দুকোটি টাকার চারটি তক্ষক পাচারকালে আটক ১

    পিরোজপুরে দুকোটি টাকার চারটি তক্ষক পাচারকালে আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে চারটি তক্ষক পাচারকালে উত্তম হালদার (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যার পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    উত্তম হালদার উপজেলার মাটিভাংগা ইউনিয়নের উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদারের পুত্র।

    র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে চারটি তক্ষক পাচারকালে উত্তমকে আটক করা হয়। জব্দকৃত চারটি তক্ষকের মূল্য প্রায় দুই কোটি টাকা। 

    উত্তম হালদার দীর্ঘদিন ধরে তক্ষক কারবারে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ