ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • আফগানিস্তানে চালু হবে নারী ক্রিকেট

    আফগানিস্তানে চালু হবে নারী ক্রিকেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী ক্রিকেট সচল রাখার আশ্বাস দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের এই প্রতিশ্রুতির কারণে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা নেই আইসিসির।

    তালেবানরা দীর্ঘ দুই দশক পর ক্ষমতা দখল করে সাফ জানিয়ে দিয়েছিল, এখন থেকে দেশে নারী ক্রিকেট নিষিদ্ধ। এতে সমালোচনার শিকার হতে হয় আফগান ক্রিকেটকে। এই কারণে অস্ট্রেলিয়া তাদের সাথে প্রস্তাবিত টেস্ট বাতিল করে। ক্রীড়াঙ্গনে ঝড় উঠে আফগানদের বিশ্বকাপে খেলা নিয়েও।

    নারী ক্রিকেট অচল করলে টেস্ট স্ট্যাটাস হারাতে হবে আফগানিস্তানকে। তবে আফগানিস্তানের ক্রিকেটকে পর্যবেক্ষণে রাখা আইসিসি আপাতত আফগানিস্তানের নারী ক্রিকেট সচল রাখার খবর প্রকাশ করেছে। আইসিসির বোর্ড সভা শেষে জানান হয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নারী ক্রিকেটে উন্নয়নের ব্যাপারে আশ্বাস দিয়েছে।

    আইসিসি নিযুক্ত আফগানিস্তান ওয়ার্কিং গ্রুপ বিষয়টি নজরদারি করবে এবং সর্বশেষ খবরাখবর অবহিত করবে বলে জানিয়েছে আইসিসি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ