ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইউক্রেনের রেলস্টেশনে হামলায় নিহত বেড়ে ৫৭

    ইউক্রেনের রেলস্টেশনে হামলায় নিহত বেড়ে ৫৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি রেলস্টেশনে হামলায় এ পর্যন্ত ৫৭ জন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নরের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

    খবরে বলা হয়,  ক্রামাতোর্স্ক শহরের রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫৭ হয়েছে। দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, এ হামলায় আরও ১০৯ জন আহত হয়েছেন।

    তিনি বলেন, যাদের আঘাত গুরুতর নয় তাদের চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে নিরাপদ অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    এমন সময় এ রেলস্টেশনে হামলার ঘটনা ঘটে যখন হাজারো নারী ও শিশু পশ্চিমাঞ্চলের তুলনামূলক নিরাপদ এলাকায় যাওয়ার অপেক্ষায় ছিল। রাশিয়া এ হামলার দায় অস্বীকার করেছে। উল্টো মস্কোর দাবি, এ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের।

    ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। 

    এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ