ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • এবার শিশুদের ওপর চলবে করোনাভ্যাকসিনের ট্রায়াল

    এবার শিশুদের ওপর চলবে করোনাভ্যাকসিনের ট্রায়াল
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার দুই থেকে ১৮ বয়সিদের ওপর কোভ্যাক্সিন দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্নিনিকাল ট্রায়াল চালানোর জন্য ভারত বায়োটেককে অনুমতি দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। খবর হিন্দুস্তান টাইমস।

    খবরে বলা হয়,  বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের সংস্থার পক্ষ জানানো হয়েছে, ৫২৫ জন ‘সুস্থ’ স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল চালানো হবে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি এইমস, পাটনা এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে সেই ট্রায়াল চলবে। যদিও ভারত বায়োটেকের তরফে কোথায় চালানো হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

    এর আগে  দুই থেকে ১৮ বয়সিদের ওপর কোভ্যাক্সিন দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্নিনিকাল ট্রায়াল চালানোর জন্য ছাড়পত্র দিয়েছিল বিশেষজ্ঞ কমিটি।

    কলকাতা টোয়েন্টিফোর জানায়, ভারতে এখন পর্যন্ত দেওয়া হচ্ছে দুটি টিকা।  একটির নাম কোভিশিল্ড।  অপরটি কোভ্যাক্সিন।  কিন্তু এর আগে পর্যন্ত ১৮ বছরের কম বয়সিদের টিকা দেওয়ার কথা বিশেষভাবে হয়নি।

    তৃতীয় ঢেউয়ের কথা আসার পর থেকেই এই কাজ দ্রুত শুরু হয়।  এবার সেই কাজ শুরু হয়েছে।  

    প্রতিবেদনে বলা হয়, ভারতে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বড়দের পাশাপাশি বহু বাচ্চার শরীরেও হানা দিচ্ছে এই মারণ ভাইরাস।  যা গত বছর সেভাবে চোখে পড়েনি।
    বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের প্রথম ঢেউ প্রাপ্তবয়স্কদের ওপর থাবা বসিয়েছিল। দ্বিতীয় ঢেউটি আরও বেশি প্রাণঘাতী ও আক্রমণাত্মক। আর তৃতীয় ঢেউ বাচ্চাদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। আর সেই কারণেই আগাম প্রস্তুতি নেওয়ার প্রয়োজন।

    কোভ্যাক্সিন ট্রায়ালে সফল হলে ২ থেকে ১৮ বছর বয়সিরাও টিকা পাবে। পুরোটাই নির্ভর করছে এর ট্রায়ালে সাফল্যের ওপর।  

    প্রসঙ্গত, ভাইরাসের বিরুদ্ধে লড়তে একাধিক ভ্যাকসিনের মাধ্যমে সারা বিশ্বে চলছে টিকাকরণ।  ১২ থেকে ১৫ বছয় বয়সীদের জন্য ফাইজারের টিকাকে (Pfizer Vaccine) অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ