ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত
  • রোহিঙ্গা ক্যাম্পে গলায় রশি পেঁচিয়ে স্ত্রীকে হত্যা

    রোহিঙ্গা ক্যাম্পে গলায় রশি পেঁচিয়ে স্ত্রীকে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পারিবারিক কলহের জেরে পারভীন আক্তার(১৮) নামে এক স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এঘটনায় ঘাতক স্বামী মোঃ ইয়াছিন(২০) কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

    সোমবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

    ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের শেড নং-৭১১/১, এমআরসি-৩৩৩১০ নং এর বাসিন্দা কালু হাজীর ছেলে মোঃ ইয়াছিন(২০) পারিবারিক কলহের জেরে তার স্ত্রী পারভীন আক্তার (১৮), পিতা-বশির আহমেদ, ব্লক-ডি, শেড নং-৭১১/১, এমআরসি-৩৩৩১০,কে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এমন সংবাদ পাওয়ার সাথে সাথে নয়াপাড়া এপিবিএন অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে এবং ভিকটিমকে আইপিডি (IPD) হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ