ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • শিক্ষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ

    শিক্ষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী কবিরহাট উপজেলার বানদত্ত উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক নিজাম উদ্দিন বিএসসিকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    ঘন্টাব্যপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আলমগীর, কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, বানদত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসুধন নাথ, আহত শিক্ষকের স্ত্রী আফরীন আক্তার, প্রাক্তক শিক্ষার্থী সিহাব উদ্দিন মাহিসহ অনেকে। এ সময় বানদত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

    বক্তারা বলেন, গত ৭ এপ্রিল বৃহস্পতিবার নোয়াখালী পৌর শহরের পশ্চিম মহোদুরীর বাসায় শিক্ষক নিজাম উদ্দিন বিএসসিকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে আহত তরে। বর্তমানে ঢাকায় একটি হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হামলাকারী সন্ত্রাসী শাহাদাৎ হোসেন প্রান্ত, মোয়াজ্জেম হোসেন ফাহাদকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।


    মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।  

    এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পরদিন ভিকটিমের স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পরই আসামীরা পলাতক রয়েছে, তবে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ