ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

    মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি মো. রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, পৌর সচিব মো. হারুণ অর রশিদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, পৌর কাউন্সিলর শফিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ প্রমুখ। 

    পৌর সচিব মো. হারুন অর রশিদ জানান, মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভার নিজস্ব কোন জমি না থাকার কারনে বর্জ্য ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষে এবং জায়গা নির্ধারন করার জন্য উপজেলা প্রশাসনের সমন্বয় বৈঠক হয়েছে। এতে প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক, সুশীল সমাজ ও সাংবাদিকরা মতামত দিয়েছেন। তিনি আরও  জানান, সর্ব সম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। 

    এতে মঠবাড়িয়া থানার ওসিকে আহবায়ক এবং আমাকে  (পৌর সচিব) সদস্য সচিব করা হয়েছে। এ সার্চ কমিটি আগামী ৭ কার্য দিবসের মধ্যে উপজেলা ১১ টি ইউনিয়নের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন এবং  মতামত দিবেন। পরবর্তিতে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা বিশ্লেষন করে এমন স্থান নির্ধারণ করবো যাহাতে জনসাধারণ ও পরিবেষের যেন তেমন একটা ক্ষতি না হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ