ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • বিদেশে ৬০ কোটি টাকা পাচার করেছেন জিয়াউদ্দিন

    বিদেশে ৬০ কোটি টাকা পাচার করেছেন জিয়াউদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরামিক ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগে জিয়াউদ্দিন ওরফে জামানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

    সোমবার (১১ এপ্রিল) রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 


    মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন জানান, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত চীন, দুবাই ও ওমানে জিয়াউদ্দিন ওরফে জামান বিদেশে অন্তত ৬০ কোটি টাকা পাচার করেছে। 

    তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন ব্যাংকে জিয়াউদ্দিনের নিজের নামে অ্যাকাউন্ট রয়েছে ৩৯টি। তার বিদেশে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তিনটি। আর তার পরিবারের সদস্যদের নামে ৭০টি অ্যাকাউন্ট থাকার তথ্য জানতে পেরেছে র‌্যাব।’ গ্রেফতার জিয়াউদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ