ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত ৬০

    দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত ৬০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশের বাসিন্দারা। বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও পানিবন্দি হয়ে রয়েছেন আরো কয়েক হাজার মানুষ। অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

    খবরে বলা হয়, কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভূমিধসের কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে বন্ধ হয়ে গেছে ট্রেন যোগাযোগ।

    বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হওয়ার পাশাপাশি অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়াও অনেক ঘরবাড়ি ধসে পড়েছে।

    কওয়াজুলু-নাতাল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ লোকজনকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে এবং নিচু এলাকায় বসবাস করা লোকদের উঁচু এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

    প্রাদেশিক প্রধানমন্ত্রী সিহলি জিকালা বলেন, এ দুর্যোগে বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    প্রাদেশিক সহযোগিতা বিভাগ জানায়, সামরিক বাহিনীর সহযোগিতায় বন্যাকবলিত এলাকায় আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ