ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ব্যবসায়ী ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি রফিক গ্রেফতার

    ব্যবসায়ী ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি রফিক গ্রেফতার
    গ্রেফতার রফিক মোল্লা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী ইসমাইল হাওলাদারকে (৬৫) পিটিয়ে হত্যা করার ঘটনায় মামলার প্রধান আসামি রফিক মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নারায়নগঞ্জ সদর থানার পাইকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের হালিম মোল্লার ছেলে। 

    আজ বুধবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। নিহত ইসমাইল রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।

    আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম।

    ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে মুদি দোকানি ইসমাইল হত্যাকান্ডের পরপরই প্রধান আসামি রফিক পলাতক ছিল। এত দিন সে নিজেকে আড়াল করে রেখেছিল । প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা রফিকের অবস্থান  জানতে পারি। মঙ্গলবার গলাচিপা থানার এসআই হাসান বশির ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় মেয়ের জামাই আলমাচের বাসা থেকে ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি রফিককে গ্রেফতার করে।

    উল্লেখ্য, গত ১ এপ্রিল মাটিভাঙ্গা বাজারে ব্যবসায়ী  ইসমাইল হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। এ ব্যাপারে নিহতের ছেলে রাকিব হাসান (২৫) বাদি হয়ে রফিক মোল্লাকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ