ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার আমলে কৃষকরা ভালো থাকেন: শ.ম রেজাউল

    শেখ হাসিনার আমলে কৃষকরা ভালো থাকেন: শ.ম রেজাউল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনার শাসন আমলে দেশের কৃষকরা ভালো থাকেন। তারা তাদের দ্রব্যের মূল্য যথাযথভাবে পান।


    বিএনপি সরকারের আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা বিনামূল্যে সার, বীজ ও কিটনাশকসহ কৃষিযন্ত্র দেন।

    বুধবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার নাজিরপুর উপজেলা কৃষি হলরুমে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাল আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান প্রমুখ। এ সময় উপজেলার ৯০০ উপকার ভোগী কৃষকের মধ্যে মোট ৪৫ হাজার কেজি উফশী আউশ ধানের বীজ, ১৮ টন ডিএপি সার, ৯ টন এমওপি সার প্রদান করা সহ শতকরা পঞ্চাশ ভাগ ভর্তুকিতে চারটি কম্বাইন হারভেস্টার, তিনটি বেড প্লান্টার, তিনটি রিপার ও ছয়টি পাওয়ার থ্রেসার মেশিন দেওয়া হয়।

    মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সোনার বাংলা গড়ে তোলা। কিন্তু সে স্বপ্নকে আজ তারই কন্য শেখ হাসিনা বাস্তাবায়ন করছেন। দেশের শাসন ক্ষমতায় যখনই আওয়ামী লীগ থাকে তখনই দেশের উন্নয়ন হয় দ্রুত গতিতে। কিন্তু বিএনপি-জোট সরকারসহ স্বাধীনতা পরবর্তী অন্য সরকারগুলো দেশের উন্নয়নের নামে লুটপাট করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ