ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে একজন ১৪ বছর বয়সি কিশোর। ইসরায়েলের অভ্যন্তরে ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে চালানো অভিযানে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার ওই তিন ফিলিস্তিনি নিহত হন।

    ইসরায়েলের সেনাবাহিনী ১৪ বছর বয়সি কিশোর নিহত হওয়ার বিষয়ে জানায়, সে পেট্রোল বোমা ছুড়ে মারার কারণে সেনারা ‘তাৎক্ষণিকভাবে হুমকি মোকাবিলায় গুলি ছুড়তে বাধ্য হয়েছেন’।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন নিহত হন। তিনি ৩৪ বছর বয়সি আইনজীবী মোহাম্মদ আসাফ। এ ছাড়া রামাল্লায় ইসরায়েলি সেনাদের অভিযানের সময় সংঘর্ষে অপর এক ব্যক্তি নিহত হন।

    ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনে বেত জানায়, অভিযান চলাকালে ইসরায়েলিদের ওপর হামলার চেষ্টা করলে তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবারের অভিযানে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে অভিহিত করা হচ্ছে।

    গত কয়েকদিনে হামলায় ১৪ জন নিহত হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরজুড়ে অভিযান ও গ্রেপ্তার বাড়িয়েছে ইসরায়েল। এতে হতাহতের ঘটনা ঘটছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ