ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • খারকিভে রুশ হামলায় পাঁচ শতাধিক নাগরিক নিহত

    খারকিভে রুশ হামলায় পাঁচ শতাধিক নাগরিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ান বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ এ দাবি করেছেন। খারকিভের গভর্নরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

    বৃহস্পতিবার এক টেলিগ্রাম পোস্টে খারকিভের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেন শহরটির গভর্নর ওলেগ সিনেগুবভ। সেখানে তিনি দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ২৪ জন শিশু।

    টেলিগ্রাম পোস্টে ওলেগ সিনেগুবভ লিখেছেন, তারা নির্দোষ বেসামরিক জনগোষ্ঠী। কোনো রকমের প্রাণহানির জন্য আমরা তাদের (রাশিয়া) ক্ষমা করব না।

    ওলেগ আরও জানান, বৃহস্পতিবার খারকিভজুড়ে ৩৪টি রকেট ও গোলা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে একজন নিহত ও ৮ জন আহত হয়েছে।

    খারকিভ কর্তৃপক্ষ বলেছে, তারা বিভিন্ন জায়গা থেকে মাইন অপসারণে কাজ করছে। এই মাইনগুলো উড়োজাহাজ থেকে ফেলা হয়েছে বলে দাবি তাদের। এছাড়া মাইন অপসারণের সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দিয়েছেন তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ