ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • গৃহবধূর চুল কাটায় শ্বশুর ও ভাসুর গ্রেপ্তার

    গৃহবধূর চুল কাটায় শ্বশুর ও ভাসুর গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর সাপাহারে ঘুমন্ত গৃহবধূর চুল কেটে নেওয়ার অভিযোগে ওই নারীর শ্বশুর ও ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই নারীর শ্বশুর আশরাফ আলী (৫৫) এবং ভাসুর মোশারফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে গৃহবধূ বাদী হয়ে শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ মামলার আসামি ওই গৃহবধূর শ্বশুর ও ভাসুরকে গ্রেপ্তার করেছে।

    মামলা সূত্রে জানা যায়, ৪ বছর আগে আইহাই দিঘিপাড়া গ্রামের আশরাফ আলীর ছোট ছেলে জোবায়ের হোসেনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। জোবায়ের পেশায় একজন নির্মাণ শ্রমিক এবং জীবিকার তাগিদে তিনি চট্টগ্রামে কাজ করেন। গত মঙ্গলবার দিবাগত রাতে ওই গৃহবধূ তার ছোট ননদকে সঙ্গে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতে ঘুম ভাঙলে বুঝতে পারেন তার চুল গোছা ধরে কেউ কেটে ঘরের মেঝেতে ফেলে রেখেছে।

    এ ঘটনায় রাতেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরদিন সকালে তিনি বাবার বাড়ির সদস্যদের এ খবর জানান। ওই গৃহবধূর মা সব দেখে মেয়েকে নিয়ে যেতে চাইলে শ্বশুরবাড়ির সদস্যরা বাধা দেন। পরে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ