ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • দুই বছর পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে আবারও যাত্রী পারাপার শুরু

    দুই বছর পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে আবারও যাত্রী পারাপার শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দুই বছর পর ভারত, ভুটান ও নেপালে যাওয়ার একমাত্র পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রথম দিন বিকেল ৫টা পর্যন্ত উভয় দেশের ২৫ জন যাত্রী পারাপার হয়েছে। এর মধ্যে ভারতের ছিল ১০ জন।

    বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন পুলিশ উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

    তিনি জানান, গতকাল বুধবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত উভয় দেশের প্রায় ৬০ জন পাসপোর্টধারী যাত্রী বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপালে গেছেন। পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে সম্মত হয়েছে দুই দেশ। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দেশের যাত্রী পারাপার করতে পারবেন।

    বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম অনুযায়ী এখন থেকে এ স্থলবন্দরের শূন্যরেখায় আন্তর্জাতিক নিরাপত্তা চৌকি (আইসিপি) দিয়ে ওপারের ভারতীয় চাংরাবান্ধা ভারতীয় অভিবাসন পুলিশের ভ্রমণ ভিসাধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে। পাসপোর্টধারী এক যাত্রী বলেন, চিকিৎসককে দেখাতে ভারতে যাওয়ার জন্য অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম। কিন্তু ভিসা বন্ধ থাকায় যেতে পারিনি। দীর্ঘদিন ধরে রোগে ভুগছি। চেকপোস্ট খুলে দেওয়ায় ভারতে গিয়ে চিকিৎসাসেবা নিতে পারব।

    করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর ভ্রমণ ভিসাধারীদের এ পুলিশ অভিবাসন চৌকি দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশে কষ্টকর ছিল। এদিকে বুড়িমারী স্থলবন্দরে এ অভিবাসন চৌকি খুলে দেওয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে ভ্রমণ ও ভারতে চিকিৎসা নেওয়া রোগীদের। ফলে ভিসাধারীর যাতায়াতের পথ খুলে দেওয়ায় এ স্থলবন্দরটির প্রাণচঞ্চলতা ফিরে পেয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ