ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৩৬৯ জনের মৃত্যু

    বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৩৬৯ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৬৯ জন। একই সময়ে নতুন করে ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ১৭ হাজার ৮৭২ জনে। এছাড়া এখন পর্যন্ত ৫০ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  

    গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪২ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৬১ জন। অপরদিকে ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭৭ জনের। মারা গেছেন ৫ জন।  
     
    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন আক্রান্ত হয়েছে। তবে নতুন কেউ মারা যায়নি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৫ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে ছয় হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ছয় হাজার ৬৯৬ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ