ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সেই রুশ যুদ্ধজাহাজের ক্যাপ্টেন নিহত হয়েছেন, দাবি ইউক্রেনের

    সেই রুশ যুদ্ধজাহাজের ক্যাপ্টেন নিহত হয়েছেন, দাবি ইউক্রেনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কৃষ্ণসাগরে ডুবে যাওয়া রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভার ক্যাপ্টেন নিহত হয়েছেন।ইউক্রেনের রাষ্ট্রমন্ত্রণালয়ের একজন উপদেষ্টা এই দাবি করেছেন। খবর গার্ডিয়ানের।

    টেলিগ্রামে এক বিবৃতিতে অ্যানটোন গেরাশেঙ্কো বলেন, মস্কোভার প্রথম র‌্যাঙ্কের ক্যাপ্টেন এবং যুদ্ধজাহাজটির কমান্ডার অ্যানটোন কুপরিন বিস্ফোরণে নিহত হয়েছেন। তবে দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। 

    কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যাওয়ার তথ্য স্বীকার করলেও ক্যাপ্টেন নিহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানায়নি রাশিয়া।

    ইউক্রেনের দাবি, জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল মস্কোভায়। 

    বৃহস্পতিবার দিনের শেষ দিকে এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বন্দরে টেনে নেওয়ার সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ার মধ্যে পড়ে মস্কোভায় ডুবে যায়।

    ৫১০ নাবিকের মিসাইল ক্রুজার মস্কোভায়কে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক বিবেচনা করা হতো। ইউক্রেনে হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল এই যুদ্ধজাহাজ। ১৮৬ দশমিক ৪ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির গতি ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বা ৫৯ কিলোমিটার। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ