ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে ১০ জন অসুস্থ

    চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে ১০ জন অসুস্থ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সেহরিতে চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে ১০ জন অসুস্থ হয়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ আটজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।

    অসুস্থ ব্যক্তিরা হলেন-ইন্দুরকানী গ্রামের আব্দুল জব্বার গাজী (৬৫), তার স্ত্রী হালিমা বেগম (৫৫), মেয়ে জাকিয়া নাসরিন (২৩), জব্বারের ভায়ের ছেলে সাকির গাজী (৪৫), তার স্ত্রী সুরাইয়া বেগম (৩৮), ভাই শাহাদাৎ হোসেন (৩৩), একই গ্রামের আনোয়ার হোসেন (৯০), তার ছেলে শেখ হেলাল (৫০), হেলালের স্ত্রী নাসরিন নাহার (৪৫) ও ছেলে নাফিজ মাহামুদ (২০)।

    স্থানীয় ইউপি মেম্বার মো. শাহাদাৎ হোসেন জানান, দুর্বৃত্তরা ঘরের খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। ভোর রাতে তারা রোজা রাখতে উঠে সেহরির খাবার হিসেবে ওই খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. নুর উদ্দিন জানান, অসুস্থরা খাবারের সাথে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ