ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভারতে মাঝ আকাশে যাত্রীর ফোনে আগুন

    ভারতে মাঝ আকাশে যাত্রীর ফোনে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঝ আকাশে বিমানের এক যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে গেল। যা নিয়ে ছড়ালো আতঙ্ক। ভারতের ইন্টারগ্লোব এভিয়েশনের ডিব্রুগড়-নয়াদিল্লি ফ্লাইটে গত বৃহস্পতিবার এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন যাত্রীরা।

    ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ওই বিমান। ইন্ডিগোর ৬ই ২০৩৭ সেই ফ্লাইটে হঠাৎ দেখা যায় এক যাত্রীর মোবাইল ফোন জ্বলে উঠেছে। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে তা থেকে। দেখেই সঙ্গে সঙ্গে ওই যাত্রীর কাছে ছুটে যান বিমান কর্মীরা। বিমানের অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে দ্রুত সেই আগুন নিভিয়ে দেন।

    বিমান কর্মীদের তৎপরতার ফলেই এ যাত্রা বেঁচে যায় বিমানটি। আগুন যদি কোনওভাবে অন্য কোথাও ছড়িয়ে পড়ত, তবে আকাশের মাঝেই বড় বিপদে পড়তে হত ইন্ডিগোর বিমানটিকে। মোবাইলে আগুন লাগতে দেখে যাত্রীরাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে এদিনের ঘটনায় তেমন কোনও বিপদ হয়নি। দ্রুত আগুন নিভিয়ে ফেলা গেছে। নির্বিঘ্নেই বিমানটি দিল্লিতে নেমেছে। 
     
    পরে ইন্ডিগোর তরফে বিষয়টি জানানো হয়েছে একটি বিবৃতি দিয়ে। তাদের বিমানের ক্রু মেম্বারদের প্রশিক্ষণ উন্নত মানের, তাই বিপদ হয়নি, সেকথাই জানিয়েছে ইন্ডিগো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ