ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইউক্রেন ছেড়ে ৫০ লক্ষাধিক মানুষ পালিয়েছে

    ইউক্রেন ছেড়ে ৫০ লক্ষাধিক মানুষ পালিয়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের পর থেকে ৫০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই সবচেয়ে বড় শরণার্থী সংকটের মুখে ইউরোপ। শুক্রবার (১৫ এপ্রিল)ইউএনএইচসিআর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    ইউএনএইচসিআর জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ৪৭ লাখ ৯৬ হাজার ২৪৫ জন ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে। প্রতি ১০ জনের মধ্যে ৬ জন যারা যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন ছেড়েছে। আর তৃতীয় বিশ্বের প্রায় ২ লাখ ১৫ হাজার নাগরিকও প্রতিবেশী দেশে পালিয়েছে।এ পর্যন্ত ২৭ লাখের বেশি ইউক্রেনীয় পোল্যান্ডে পালিয়ে গেছে। এছাড়া ৭ লাখ ২৫ হাজার ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছে রোমানিয়ায়।

    ইউএনএইচসিআরের পরিসংখ্যানের তথ্য মতে- ফেব্রুয়ারিতে ইউক্রেন ছেড়েছে প্রায় ৬ লাখ ৪৫ হাজার ইউক্রেনীয়।মার্চ মাসে প্রায় লাখ এবং এপ্রিল মাসে এখনও পর্যন্ত ৭ লাখ ৬০ হাজারেরও বেশি ইউক্রেন ছেড়েছে। রোমানিয়া পৌঁছেছে ৭ লাখ ২৫ হাজোরেরও বেশি। যারা পালিয়ে গেছে তাদের ৯০ শতাংশ নারী ও শিশু।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ