ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পাকিস্তানে আট সপ্তাহের মধ্যে নির্বাচন হবে

    পাকিস্তানে আট সপ্তাহের মধ্যে নির্বাচন হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, আগামী আট সপ্তাহের মধ্যেই পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইমরান খান একজন ক্যারিসম্যাটিক লিডার। জনগণ তার পেছনে আছে। আমরা একটি নিরব বিপ্লবের দিকে এগুচ্ছি। আমরা নির্বাচন দিতে বলছি। আমরা নিশ্চিত করছি, পাকিস্তানে নির্বাচন হবে। এটা শাহবাজ শরিফের সরকারের ওপর নির্ভর করছে যে, তারা কতটা ক্ষয়ক্ষতি চায়।

    টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন।

    ইতিমধ্যে জাতীয় পরিষদের স্পিকারের কাছে ইমরান খানের পিটিআই দলের ১২৩ জন আইনপ্রণেতা পদত্যাগপত্র দিয়েছেন। তাদের মধ্যে ফাওয়াদ চৌধুরীও রয়েছেন। তিনি বলেন, বিদেশের পুতুল সরকারকে আমরা বৈধতা দেব না বলেই এই পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে।

    এদিকে, ইতোমধ্যে পাকিস্তানে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত বুধবার রাতে পেশোয়ারে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে তিনি ধারাবাহিক কর্মসূচি করার ঘোষণা দেন। সমাবেশে ইমরান খান তার বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে মধ্যরাতে আদালত বসানোর সমালোচনা করেছেন।

    উল্লেখ্য, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের সংসদ সদস্যদের দলত্যাগের বিষয়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই এমপিরা যাতে ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ আদালতের পদক্ষেপ চেয়েছেন ইমরান খান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ