ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • যুদ্ধে ইউক্রেনীয় নিহত সেনার সংখ্যা জানালেন জেলেনস্কি

    যুদ্ধে ইউক্রেনীয় নিহত সেনার সংখ্যা জানালেন জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে ৫১ দিন অতিবাহিত হয়েছে এই যুদ্ধের। এই যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজার পাঁচশ’ থেকে তিন হাজারের মতো ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    এছাড়া আরও প্রায় ১০ হাজার আহত হয়েছে। তাদের মধ্যে কতজন বাঁচবে তা বলা কঠিন বলেও জানালেন তিনি।

    জেলেনস্কি বলেন, যুদ্ধের এই সময়ে ১৯ হাজার থেকে ২০০ হাজারের মতো রুশ সৈন্য নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও রাশিয়া এই সংখ্যাটি এক হাজার ১৫১ দাবি করেছে।
    বিবিসি ও আল-জাজিরার খবরে এসব তথ্য উঠে এসেছে। তবে বিবিসি জানিয়েছে, নিহত সৈন্যের এই সংখ্যা নিরপক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ‘ডোনবাস’ নামে পরিচিত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ