ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

    পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। নিরাপত্তার কারণ দেখিয়ে এমনটি করেছিল কিউইরা। গত বছরের এই ঘটনায় ক্রিকেটবিশ্বে তোলপাড় হয়েছিল। অবশেষে সেই সফর ফের হতে যাচ্ছে!

    জানা যায়, এ বছরেই নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে। পাকিস্তানের মাটিতে তিন ফরম্যাটের সিরিজ কিছুদিন আগে খেলে গেছে অস্ট্রলিয়া। এরপরই হয়তো বাকি বড় দলগুলো পাকিস্তান সফরের সাহস পাচ্ছে। ফলে সম্মত হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

    পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ২০২২-২৩ মৌসুমে হোম সিরিজেরর সূচি ঘোষণা করেছে। যেখানে দেখা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে ইংল্যান্ড। এরপর আগামী নভেম্বরে আবার দেশটিতে যাবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এর পরপরই পাকিস্তানে সফর করবে নিউজিল্যান্ড দল। তারা স্থগিত হয়ে যাওয়া দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। আগামী বছরের এপ্রিলে তারা আবার পাকিস্তানের মাটিতে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি খেলবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ