ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • নোয়াখালীতে ন্যায্য মূল্যের দোকান চালুর  দাবিতে মানববন্ধন

    নোয়াখালীতে ন্যায্য মূল্যের দোকান চালুর  দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিসিবির গাড়ি,দোকানের সংখ্যা বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান চালু করার দাবিতে নোয়াখালীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


    শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে  বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নোয়াখালী জেলা শাখার  উদ্যোগে নোয়াখালী শহরের মাইজদী টাউন হল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

    বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নোয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড শহীদ উদ্দিন বাবুলের  সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-(সিপিবি) নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আবু তাহের ভূঁইয়া, উদীচী নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নোয়াখালী জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক কমরেড সমীর চক্রবর্তী প্রমূখ নেতৃবৃন্দ।

    মানববন্ধনে বক্তারা, সরকারের নানান সমালোচনা পূর্বক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ হয়েছে বলে  উল্লেখ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত আয়ের মানুষের জন্য টিসিবির গাড়ি- দোকানের সংখ্যা বৃদ্ধি করা, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু করা, ঈদের আগে শ্রমিক -কর্মচারীদের বেতন-বকেয়া- বোনাস পরিশোধ করা জন্য সরকারের নিকট দাবী জানান।  

    এছাড়া গণতন্ত্র ও ভোটাধিকার আদায়  করার লক্ষ্যে আগামী ১৫-১৭ এপ্রিল জেলা, উপজেলা, ইউনিয়নে গণঅবস্থান ও বিক্ষোভ সফল করার আহ্বান জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ