ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজোলায় ট্টাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রাসেল আলী (২১) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার চারবাগডাঙ্গা ইউনিয়নের শুকনা পাড়া এলাকার একটি জামে মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চার বার রশিয়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী বাড়ির কাজে উপজেলার ইসলামপুরের হায়াতমোড় থেকে খালেকপুর এলাকায় যাচ্ছিলেন।

পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাসেল আলী ঘটনাস্থলেই মারা যায়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন