ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, ৩ পুলিশ ক্লোজড

    মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, ৩ পুলিশ ক্লোজড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।  প্রত্যাহারকৃতরা হলেন- গাজীপুর মহানগরের বাসন থানার এএসআই শাহাদত হোসেন, কনস্টেবল মো. মিন্টু ও মো. নোমান।

    বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান। 

    তিনি জানান, গাজীপুরের বাসন থানার এসআই শাহাদাত হোসেন গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করে টাকা নেওয়ার অভিযোগ উঠায় শুক্রবার দুপুরে তাকে বাসন থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

    অভিযোগকারী দুই যুবক হলেন- কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের নস্করচালা গ্রামের দুই বন্ধু মনির হোসেন ও আলফাজ হোসেন। 

    আলফাজ ও মনির জানান, একটি নতুন মোটরসাইকেল নিয়ে মোল্লাপাড়া এলাকায় অপর বন্ধুদের সঙ্গে বেড়াতে যান তারা। বেড়ানো শেষে তারা বাড়ি ফিরছিলেন। পথে নাওজোড় এলাকায় উড়ালসড়কের পাশে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে অভিযুক্ত তিন পুলিশ সদস্য গতিরোধ করেন। 

    পরে তারা তাদের মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের নামে তাদের দেহ তল্লাশিসহ নানাভাবে হয়রানী ও মামলা দিয়ে গ্রেফতারের ভয়ভীতি দেখান। দুই কনস্টেবল তাদের পকেট তল্লাশি করে দুই জনের কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকা নিয়ে নেয় এবং তাদের বাড়িতে খবর দিয়ে আরও টাকা আনতে বলেন। 

    ছেলেদের আটক করার খবর পেয়ে রাতেই মনির ও আলফাজের বাবা সেখানে ছুটে যান। পরে আরও ৬ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

    আলফাজ ও মনির আরও জানান, দুই মাস আগে কেনা নতুন একটি মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায় তারা। মোটরসাইকেল ক্রয়ের রশিদও তাদের সঙ্গে ছিল। সেটি দেখালেও পুলিশ নানাভাবে ভয়ভীতি দেখায়। পরে ১২ হাজার ৮০০ টাকা দিয়ে দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

    এ বিষয়ে বাসন থানার ওসি মালেক খসরু জানান, অভিযুক্ত ওই তিন পুলিশ সদস্যকে সিসি দিয়ে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ