ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • বুদ্ধস্নান দিয়ে কুয়াকাটায় সাংগ্রাই উৎসব শুরু

    বুদ্ধস্নান দিয়ে কুয়াকাটায় সাংগ্রাই উৎসব শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় বুদ্ধস্নানের মধ্য দিয়ে শুরু হয়েছে রাখাইনদের সাংগ্রাই উৎসব। রাখাইন নববর্ষ ১৩৮৩ কে বিদায় জানিয়ে ১৩৮৪ বরণ করতে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন সাংগ্রাই বা বর্ষবরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধস্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর বৌদ্ধ বিহারের চারপাশে তিনবার প্রদক্ষিণ, বাহারি খাবারের আয়োজন, মন্দিরে ফুল দিয়ে শ্রদ্ধাসহ নানা আয়োজন রয়েছে দিনব্যাপী।

    সকাল থেকেই দূর-দূরান্ত থেকে রাখাইনরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে যোগ দিতে থাকেন। পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে এ উৎসবের আয়োজন করে অং হেলপ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।


    করোনার কারণে দীর্ঘ দুই বছর পর এ উৎসবে অংশগ্রহণ করতে পেরে রাখাইন পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রায় ৫শ‘ ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে মৈত্রীয় জলবর্ষণ উৎসব বা জলকেলি।

    অং হেলপ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নিউ নিউ খেইন জানান, বিগত দুই বছর আমরা এ উৎসব করতে পারিনি। বিগত বছরের দুঃখ দুর্দশা ভুলে নতুন করে পথ চলার জন্যই আমাদের এ আয়োজন। ইতোমধ্যে বুদ্ধস্নান সম্পন্ন হয়েছে। জলকেলি মূলত এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ