ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সেতুমন্ত্রীর ভাগনের গাড়িতে হামলা

    সেতুমন্ত্রীর ভাগনের গাড়িতে হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমনের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

    শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার সংলগ্ন লাহরির টেক এলাকায় হামলার ঘটনা ঘটে।

    ভুক্তভোগী রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন অভিযোগ করে বলেন,বিকেলের দিকে আমার গাড়ির ড্রাইভার আমাকে বাড়িতে নামিয়ে দেয়। এরপর গাড়ি নিয়ে সে তার বাড়ি যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেল থেকে হেলমেট পরিচিত দুর্বৃত্তরা আমার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমার গাড়ির রেইনশেড ভেঙ্গে যায়। তবে ড্রাইভারের বুদ্ধিমত্তায় আমার গাড়ি ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তিনি অভিযোগ করে আরও বলেন,উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্ধের জের ধরে আমার গাড়িতে হামলা চালানো হয়।

    কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন বিষয়টি আমি শুনেছি। হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করলে চেয়ারম্যানের গাড়ির আয়না ভেঙ্গে যায়। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজারের টোল আদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোকান ভাঙচুর সহ উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ