ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • এবার নারিকেলের রসগোল্লা

    এবার নারিকেলের রসগোল্লা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিষ্টি মানে জিভে জল আনা ব্যাপার, আর সেটা যদি রসগোল্লা হয়, তাহলে তো কথাই নেই। গত কয়েকদিন ধরে বাংলাদেশ মাতাচ্ছে তরমুজ ও আমের জিলাপি। তাই পিছিয়ে না থেকে সমানে সমানে টক্কর দিতে চলে এলো নারিকেলের রসগোল্লা। প্রতি পিস মাত্র ৫ রুপি।

    কলকাতা মানেই সন্দেশ-রসগোল্লা। কলকাতার অদূরে বর্ধমান শহরে তৈরি হচ্ছে নারিকেলের রসগোল্লা। তবে শুধু ফ্লেভার মিশিয়ে নয়। নারিকেল গুড়ো করে খাঁটি ছানা পিষে তৈরি হচ্ছে এই রসগোল্লা। মেশানো হচ্ছে না কোনও রকম রঙ। তাই মুখে না দিয়ে বোঝার উপায় নেই এই মিষ্টির বিশেষত্ব।
     
    বর্ধমান শহরের প্রসিদ্ধ দোকান ‘বড় মা তারা মা মিষ্টান্ন ভান্ডারে’ মাত্র ৫ রুপির বিনিময়ে মিলছে এই রসগোল্লা।

    দোকানের মালিক অঙ্কুর ঘোষ সমকালকে বলেন, ‘প্রথমে ভেবেছিলাম হবে না। তাই অল্প করে করতাম এমন রসগোল্লা। কিন্তু অল্পদিনেই এমন চাহিদা বেড়েছে এখন প্রচুর পরিমাণে নারকেলের রসগোল্লা বানাতে হয়। প্রতিযোগিতা থেকে নয়, ভিন্ন কিছু করা ধারণা থেকে এমন আইডিয়া মাথায় আসে। পরে কারিগরদের সঙ্গে সেটা আলোচনা করি। ওদের চেষ্টাতেই এটা সফল হয়েছে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ