ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • নোয়াখালীতে গাছে মিলল বৃদ্ধার ঝুলন্ত লাশ

    নোয়াখালীতে গাছে মিলল বৃদ্ধার ঝুলন্ত লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে এক বৃদ্ধার  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চরজব্বার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত সামসুর নাহার (৮২) উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামের এলাকার মৃত আবদুল কাদেরের স্ত্রী।

    রোববার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার চরহাসান গ্রামের ভূঁইয়ারহাট এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

    চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন পরিবারের দাবি বেশ কিছু দিন ধরে তিনি পেট ব্যথায় ভুগছিলেন। গতকাল শনিবার দিবাগত রাতে তারাবির নামাজের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন তিনি। এক পর্যায়ে ভোর রাতে ঘরের পাশে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

    ওসি জিয়াউল হক বলেন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ