ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে অধ্যক্ষ আটক

    শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে অধ্যক্ষ আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আবু আবছার মো. মিজানুর রহমান তিনি উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা এবং একই এলাকার কুখ্যাত রাজাকার কমান্ডার আবু তাহের হাজী ওরফে কান কাটা তাহেরের  ছেলে ও স্থানীয় জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ।

    শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আমানুল্লাহপুরের জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

    অতিরিক্তি পুলিশ সুপার,বেগমগঞ্জ (সদর সার্কেল) নাজমুল হাসান রাজিব অধ্যক্ষকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এখনো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশ জানায়, গত দুই দিন আগে আটককৃত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের (বলৎকার) ছাত্রীদের যৌন নির্যাতন ও মসজিদের জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মাদরাসা রক্ষায় এলাকাবাসী তার বহিষ্কার দাবি করে মানববন্ধন করলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। উল্লেখ্য,গত ফেব্রুয়ারি মাসে এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠে আটককৃত শিক্ষকের বিরুদ্ধে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ