ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • যুদ্ধের সময়ও বেতন নিয়েছেন জিয়াউর রহমান

    যুদ্ধের সময়ও বেতন নিয়েছেন জিয়াউর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিলেন। মুক্তিযুদ্ধের নয়মাস তিনি বেতন নিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।


    রোববার (১৭ এপ্রিল) সচিবালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের এক প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মুজিবনগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এটিই বাংলাদেশের প্রথম সরকার। 


    এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ হয়েছিলো। এই সরকারের অধীনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নিয়োগ দেয়া হয়েছিলো। জিয়াউর রহমান এই মুজিবনগর সরকারের অধীনেই একজন চাকুরে ছিলেন। তিনি চারশত টাকা বেতন পেতেন। অন্যান্য সেক্টর কমান্ডাররাও ৪০০ টাকা করে বেতন পেতেন। এই সরকারের অধীনেই পরবর্তীতে নানা দফতরে আরও নিয়োগ দেয়া হয়। 

    তারাও কিন্তু বেতন পেতেন। জিয়াউর রহমানসহ অন্যরা কিন্তু বিনা বেতনে যুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের নয় মাস তিনি বেতন গ্রহণ করেছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ