ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ডোনবাস ধ্বংস করতে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে রাশিয়া

    ডোনবাস ধ্বংস করতে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক (যা একত্রে ডোনবাস নামে পরিচিত) অঞ্চলকে ধ্বংস করতে রাশিয়া শিগগিরই অভিযান শুরু করতে যাচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার তিনি এক বক্তৃতায় তিনি এই দাবি করেন।

    জেলেনস্কি বলেন, “রাশিয়ান সেনারা আমাদের দেশের পূর্বাঞ্চলে আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি খুব শিগগিরই শুরু হবে।”

    “তারা আক্ষরিক অর্থেই ডোনবাসকে ধ্বংস করতে চায়। তারা এই শিল্প অঞ্চলের গৌরব ধ্বংস করতে চায়। রাশিয়ান সৈন্যরা যেমন মারিউপোলকে ধ্বংস করছে, তেমনি তারা ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের অন্যান্য শহর ও সম্প্রদায়গুলোকে নিশ্চিহ্ন করতে চায়,” বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ