ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আমরা মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখান করি

    আমরা মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখান করি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঞ্জাব পার্লামেন্টে ঘটে যাওয়া সহিংসতা এবং হট্টগোলের নিন্দা জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার (১৭ এপ্রিল) নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ নিন্দা জানান।

    টুইটারে ইমরান খান লিখেন, পাঞ্জাবের পার্লামেন্টে যা ঘটেছে তা নিন্দনীয় এবং গণতন্ত্রের সমস্ত নিয়ম ও সংবিধানের বিধানের পরিপন্থি। ওই নির্বাচন পরিচালনা করার জন্য চেয়ারে কেউ ছিল না, যা সব নিয়মের লঙ্ঘন। মাফিয়াদের করা এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি। 

    এর আগে, শনিবার (১৬ এপ্রিল) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে পার্লামেন্টে হট্টগোল ও লোটা ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনকে কেন্দ্র করে পিটিআই আইনপ্রণেতারা ক্ষুব্ধ হয় এবং দলত্যাগী ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে পানির পাত্র ছুড়ে। পরে ডেপুটি স্পিকার পার্লামেন্ট ছেড়ে চলে যান। পরে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ