ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • হোটেলে ডেকে এনে নারীকে হত্যা

    হোটেলে ডেকে এনে নারীকে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে। মৃত ওই নারীর নাম জয়নব বেগম (৪২)। তিনি মিজান (৪০) নামের একজনের সঙ্গে রবিবার সকাল ১০টার দিকে ওই হোটেলে ওঠেন।

    তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে ওঠেন। এরপর রাত ১১টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

    নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাত ১১টার দিকে পুলিশ জানতে পারে নগরীর লক্ষ্মীপুরের একটি হোটেলের কক্ষে নারীর মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ওই তার মরদেহ উদ্ধার করে।

    তিনি আরও জানান, স্বামী পরিচয় দেওয়া মিজান দুপুর দেড়টার দিকে হোটেলর ৪০৩ নম্বর কক্ষের দরজা বাইরে থেকে তালা দিয়ে চলে যান। পরে রাতেও মিজান না ফেরায় হোটেলের কর্মচারীদের বিষয়টি সন্দেহ হয়। এরপর তারা পুলিশকে খবর দেন।

    ওসি মিজান আরও বলেন, ধারণা করা হচ্ছে হোটেলে জয়নব বেগমকে ডেকে এনে হত্যা করেছে মিজান। তাদের দু'জনের বাড়ি গোদাগাড়ীতে উল্লেখ আছে। তবে হোটেলের খাতায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করা হয়। খাতায় জয়নবের নাম জুলেখা লেখা (২৭) হয়। কিন্তু তার জন্ম ১৯৮০ সালে। পরে পুলিশ জানতে পারে ওই নারীর বাড়ি নাটোরে। তিনি নাটোরের নারায়নপুর এলাকার তসির প্রামাণিকের মেয়ে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ