ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ৭০ সন্ত্রাসী

    নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ৭০ সন্ত্রাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার উত্তর সীমান্তে বিমান হামলায় ৭০ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে নাইজেরিয়ার বিমানবাহিনী। শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজেরিয়া ও নাইজারের যৌথ বিমান অভিযানে তাদের মৃত্যু হয়েছে।

    রবিবার (১৭ এপ্রিল) এ খবর জানিয়েছে আলজাজিরা।

    নাইজেরিয়া বিমানবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকওয়েট বলেন, দেশটির লেক চাদ এলাকায় অভিযান চালানো হয়েছে। এ এলাকায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। বোকো হারামের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে দুটি গোষ্ঠী এখানে এক দশকে ৪০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। তাদের সহিংসতার কারণে ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।

    তিনি আরও জানান, এ এলাকায় বিপুলসংখ্যক সন্দেহভাজন সন্ত্রাসীর উপস্থিতি দেখা যাওয়ার পর গত ১৩ এপ্রিল থেকে অভিযান শুরু করা হয়। পর দিন তুম্বুন রোগের কাছাকাছি একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালানো হয়। এতে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ